চিত্র [গণিত] এর অনিয়ন্ত্রিত বিভাজন মানবদেহে কী ধরনের প্রভাব ফেলতে পারে – মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র- [গণিত] এর বিভাজনটি মাইটোসিস, যা কোষের নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া। যদি এই বিভাজন নিয়ন্ত্রণ হারায়, তাহলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে, যার ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। নিচে তা ব্যাখ্যা করা হলো- মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার, এমনকি ক্যান্সার সৃষ্টি হতে পারে। প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং অর্বুদ সৃষ্টি হয়। অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। ফলে সৃষ্টি হয় ক্যান্সার কোষ, তথা ক্যান্সার। ক্যান্সার কোষও নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফসল।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্র এর অনিয়ন্ত্রিত বিভাজন মানবদেহে কী ধরনের প্রভাব ফেলতে পারে – …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর