উদ্দীপকে 'B [গণিত] ক্রোমোজোমের সমতা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] দ্বারা মিয়োসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে।ক্রোমোজোমের সমতা রক্ষায় 'B [গণিত] অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের B দ্বারা মিয়োসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। ক্রোমোজোমের সমতা রক্ষায় মিয়োসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-এ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ কারণে এ বিভাজন প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। মিয়োসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয়ে ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। এ বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মিয়োটিক বিভাজন বা মিয়োসিস-১ বলা হয়। এ বিভাজনে জনন মাতৃকোষ (2n) বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ডিম্বাণু (n) ও শুক্রাণু (n) উৎপন্ন করে। এরপর দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস-২ সম্পন্ন হয় যা মাইটোসিস বিভাজনের অনুরূপ। পরবর্তীতে এ হ্যাপ্লয়েড শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। মিয়োসিস বিভাজন জীবে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটিয়ে জীবের ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা করে। ফলে বংশানুক্রমে সন্তান সন্ততির দেহকোষে ক্রোমোজোমের নির্দিষ্ট সংখ্যা অপরিবর্তিত থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে 'B ক্রোমোজোমের সমতা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে – বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর