জীবের ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষায় [গণিত] বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র- [গণিত] দ্বারা মিয়োসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। ক্রোমোজোমের সমতা রক্ষায় [গণিত] অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজন মুখ্য। নিচে তা বিশ্লেষণ করা হলো- উচ্চ শ্রেণির জীবে মিয়োসিসের ফলে একটি জনন মাতৃকোষ হতে চারটি জনন কোষের সৃষ্টি হয় এবং প্রত্যেক মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম থাকে। আমরা জানি, দুটি জনন কোষ একসাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। জাইগোট পরে বারবার মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটি ভূণ এবং ভূণের কোষগুলো আরও বিভাজিত হয়ে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। কাজেই জনন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে জনন মাতৃকোষের অর্ধেক না হলে তাদের যৌন মিলনের ফলে সৃষ্ট জীবে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এভাবে হ্যাপ্লয়েড জীবে দুটি গ্যামেটের যৌন মিলনের ফলে সৃষ্ট জাইগোটেও ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। যেহেতু ক্রোমোজোমই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, সেহেতু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তানসন্ততি তাদের পিতামাতার গুণসম্পন্ন হবে না। যার ফলে প্রত্যেকটি প্রজাতিতে ঘটে যাবে একটি আমূল পরিবর্তন। কিন্তু মিয়োসিস বিভাজনের প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয় এবং দ্বিতীয় বিভার্জনটি মাইটোসিসের অনুরূপ। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এভাবেই প্রজাতির মধ্যে ক্রোমোজোম নিয়ন্ত্রিত হয় এবং বংশগতির ধারা অব্যাহত থাকে। তাই বলা যায় যে, উপরোক্ত মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই ক্রোমোজোমের সমতা রক্ষা হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
জীবের ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষায় বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর