উদ্দীপকের A অংশের কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় সেই ধাপটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A অংশের কোষ বিভাজন হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ৩য় ধাপ অর্থাৎ মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলি সর্বাধিক মোটা ও খাটো হয়। নিচে ধাপটি ব্যাখ্যা করা হলো-মাইটোসিস পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়।এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের A অংশের কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর