ক্রোমোজোমের সমতা রক্ষায় B অংশের ভূমিকাই মুখ্য-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের B দ্বারা মিয়োসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। ক্রোমোজোমের সমতা রক্ষায় মিয়োসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা 'পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-উচ্চ শ্রেণির জীবের জননমাতৃকোষে এবং নিম্ন শ্রেণির জীবের 'জাইগোটে মিয়োসিস বিভাজন সংঘটিত হয়। উচ্চ শ্রেণির উদ্ভিদে মিয়োসিসের ফলে একটি জনন মাতৃকোষ হতে চারটি জনন কোষ এর সৃষ্টি হয় এবং প্রত্যেক কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। পুংজননকোষ ও স্ত্রীজননকোষ এক সাথে মিলিত হয়ে একটি জাইগোট সৃষ্টি করে। জাইগোট পরে বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি ভ্রূণ এবং ভ্রূণের কোষগুলো আরও বিভাজিত হয়ে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। কাজেই জননকোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কমে জনন মাতৃকোষের অর্ধেক না হলে তাদের যৌন মিলনের ফলে সৃষ্ট জাইগোটেও ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। যেহেতু ক্রোমোজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন বহন করে সেহেতু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তান-সন্তুতি তার পিতামাতার গুণসম্পন্ন হবে না এবং প্রত্যেকটি প্রজাতিতে একটি আমূল পরিবর্তন ঘটে যাবে।এভাবে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিয়োসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ক্রোমোজোমের সমতা রক্ষায় B অংশের ভূমিকাই মুখ্য-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর