উদ্দীপকে উল্লেখিত 'ক' ও 'খ' নং খাদ্যশিকল হলো যথাক্রমে-ফড়িং ব্যাঙ সাপ গুঁইসাপ এবং ক = সবুজ ঘাস খ = শৈবাল → ছোটো মাছ বাজপাখি।উপরোক্ত খাদ্যশিকল দুটির মধ্যে 'ক' খাদ্যশিকলটি বড়ো এবং 'খ' খাদ্যশিকলটি হলো ছোটো। আমরা জানি, খাদ্যশিকলের স্তর যত বড়ো হয় সেখানে শক্তির অপচয় রা ব্যয় ততো বেশি হয়। সেক্ষেত্রে 'ক' খাদ্যশিকলটিতে রয়েছে পাঁচটি খাদ্যস্তর। এ খাদ্যশিকলটির প্রতিটি স্তরেই কিছু শক্তি ব্যয় হয়। শিকলটির উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদকে খেয়ে ফড়িং যে শক্তি গ্রহণ করে তার সবটুকু দেহে সঞ্চয় করতে পারে না। কিছু শক্তির অপচয় ঘটে বা হারিয়ে যায়। আবার দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙ যখন পতঙ্গকে গ্রহণ করে সেখানে কিছু শক্তির ব্যয় হয়। একইভাবে তৃতীয় স্তরের খাদক সাপ যখন ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেখানেও কিছু শক্তির অপচয় ঘটে। আবার সর্বোচ্চ খাদক গুঁইসাপ যখন তৃতীয় স্তরের খাদক সাপ থেকে শক্তি গ্রহণ করে সেখানেও কিছু শক্তি ব্যয় হয়। কিন্তু 'খ' খাদ্যশিকলে শক্তিস্তর রয়েছে তিনটি। এখানে মাত্র দুইবার শক্তির অপচয় হয়।উপরের আলোচনা থেকে বলা যায় যে, 'খ' খাদ্যশিকল অপেক্ষা 'ক' খাদ্যশিকলে শক্তিস্তর বেশি। তাই 'ক' খাদ্যশিকল 'খ' খাদ্যশিকল অপেক্ষা অধিক শক্তি হারায়।