বাস্তুতন্ত্রে পুষ্টিপ্রবাহ ব্যাখ্যা করো।
উত্তর: বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ চক্রাকার। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্ভিদ অজৈব বস্তু গ্রহণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এবং নিজ প্রয়োজনে ব্যবহার করে। অবশিষ্ট অংশ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। তৃণভোজী প্রাণী এসব উদ্ভিদ খায় পর্যায়ক্রমে মাংসাশী প্রাণী এসব তৃণভোজী উদ্ভিদ খায়। এসব উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে। পুষ্টি দ্রব্যের এরূপ চক্রাকারে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটিকে পুষ্টি প্রবাহ বলে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
বাস্তুতন্ত্রে পুষ্টিপ্রবাহ ব্যাখ্যা করো।
উত্তর