দৃশ্যকল্প-২: এ (i) ও (ii) নং খাদ্যশিকলের মধ্যে (ii) নং শিকলে শক্তির অপচয় বেশি হবে। কারণ বাস্তুতন্ত্রের খাদ্যশিকলে স্তরের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় ততো বেশি হবে। সাধারণত খাদ্য শিকলে একস্তর থেকে অন্য স্তরে শক্তির প্রবাহকালে শ্বসন, তাপ, বিকিরণ ইত্যাদি কারণে শক্তি ব্যয় হবে। (ii) নং খাদ্যশিকলে পাঁচটি 'শক্তিস্তর রয়েছে। এখানে ঘাসকে পতঙ্গ ভক্ষণ করে। পতঙ্গকে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। সাপ খাদ্য হিসেবে ব্যাঙকে গ্রহণ করে। আবার সাপকে খাদ্য হিসেবে বাজপাখি গ্রহণ করে। এখানে পাঁচটি শক্তিস্তরে চার বার শক্তির অপচয় হয়। কিন্তু (i) নং খাদ্যশিকলে শক্তিস্তর রয়েছে তিনটি। এখানে দুইবার শক্তির অপচয় হয়। তাই বলা যায় (i) নং অপেক্ষা (ii) নং শিকলে শক্তির অপচয় সবচেয়ে বেশি হয়।