আম গাছের কাণ্ডে অবস্থানকারী জীব ও গাছের নিচে জন্ম নেওয়া উদ্ভিদের আন্তঃক্রিয়া কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আম গাছের কাণ্ডে অবস্থানকারী জীব অর্থাৎ ছত্রাক ও শৈবাল এর সাথে গাছের নিচে জন্ম নেওয়া উদ্ভিদের আন্তঃক্রিয়া যেভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তা নিচে উপস্থাপন করা হলো-একটি শৈবাল ও একটি ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন করে। ছত্রাক বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে, শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য ও ছত্রাকের জন্য শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে। এভাবে এরা পরস্পর থেকে উপকৃত হয়। এরূপ আন্তঃসম্পর্ককে বলা হয় মিউচুয়ালিজম। আবার আমগাছের নিচে জন্ম নেয়া কিছু চারা বড়ো ও সবল আর কিছু চারা দুর্বল ও ছোটো হয়ে শুকিয়ে যাওয়া হলো প্রতিযোগিতা। এটি একটি ঋণাত্মক আন্তঃক্রিয়া। এ প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্যসম্পন্ন জীবসমূহ টিকে থাকে এবং অন্যরা বিতাড়িত হয়ে থাকে। এরকম আন্তঃসম্পর্কের ভিত্তিতে পরিবেশের জীবসমূহ একে অপরের দ্বারা উপকৃত হচ্ছে। তাছাড়া পরিবেশে প্রচুর O2 নির্গত হচ্ছে। এতে পরিবেশের O2 ও CO2 এর ভারসাম্য রক্ষা হচ্ছে। আর এভাবেই বনের ভিতরের উদ্ভিদগুলোর মধ্যে মিথস্ক্রিয়ার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।আবার কোনো জীব অন্য জীবের কোনো ক্ষতি না করে শুধু একাই সুবিধা লাভ করছে। আর এভাবেই জীবসমূহ টিকে থাকছে আর যারা প্রতিযোগীতায় টিকে থাকতে পারছে না তারা সংখ্যায় কমে গিয়ে পেিবশের ভারসাম্য বজায় রাখছে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
আম গাছের কাণ্ডে অবস্থানকারী জীব ও গাছের নিচে জন্ম নেওয়া উদ্ভিদের আন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর