'ক' খাদ্যশিকলে 'X [গণিত] চিহ্নিত খাদক অনুপস্থিত থাকলে উদ্দীপকে কীরূপ অবস্থার সৃষ্টি হবে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'ক' খাদ্যশিকলে 'X [গণিত] চিহ্নিত খাদক হলো ঘাসফড়িং। খাদ্যশিকলে ঘাসফড়িং অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্রে খাদ্যপ্রবাহে মারাত্মক বিঘ্ন ঘটবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে।নিচে তা বিশ্লেষণ করা হলো-যেকোনো বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের সবগুলো প্রজাতির স্বাভাবিক অবস্থা বজায় থাকা জরুরি। বাস্তুতন্ত্রের যেকোনো একটি প্রজাতির বিলুপ্তি ঘটলে সমগ্র বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। উদ্দীপকের 'ক' খাদ্যশিকলে সবুজ ঘাস হলো উৎপাদক, 'X [গণিত] চিহ্নিত ঘাসফড়িং হলো প্রথম স্তরের খাদক। ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক এবং সাপ ও গুঁইসাপ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্তরের খাদক। যদি, ঘাসফড়িং অনুপস্থিত থাকে, তবে সবুজ ঘাসের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। অন্যদিকে ঘাসফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণকারী ব্যাঙ খাদ্যের অভাবে মারা যাবে। ফলে ব্যাঙের সংখ্যা কমে যাবে। ব্যাঙের সংখ্যা কমে গেলে সাপ ও গুঁইসাপের খাদ্যাভাব দেখা দিবে, যার ফলে তাদের সংখ্যাও হ্রাস পাবে। এভাবে খাদ্যশিকলের একটি স্তর থেকে খাদক বিলুপ্ত হলে পুরো বাস্তুতন্ত্রের খাদ্যপ্রবাহ ব্যাহত হবে এবং বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে একটি অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
'ক' খাদ্যশিকলে 'X চিহ্নিত খাদক অনুপস্থিত থাকলে উদ্দীপকে কীরূপ অবস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর