আনিস সাহেবের দেখা ঘাস ও ঘাসের উপর অবস্থান করা প্রাণীগুলোর শক্তি প্রবাহ কীরূপ হবে? বর্ণনা করো।
উত্তর: আনিস সাহেবের দেখা ঘাস ও ঘাসের উপর অবস্থান করা প্রাণীগুলো অর্থাৎ ঘাস ফড়িং, ব্যাঙ ও সাপ এর শক্তির প্রবাহ যেরূপ হবে তা নিচে বর্ণনা করা হলো-উদ্দীপকে উল্লেখিত জীবগুলো দ্বারা একটি খাদ্যশিকল তৈরি হবে যানিম্নরূপ :ঘাস → ঘাস ফড়িং → ব্যাঙ সাপ।যখন কোনো খাদ্যশক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে একসাথে খাদ্যশিকল বলে। এ খাদ্যশিকলে উৎপাদক হিসেবে রয়েছে সবুজ উদ্ভিদ (ঘাস)। সবুজ উদ্ভিদ সূর্যালোক হতে শক্তি নিয়ে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে খাদ্য উৎপাদন করে নিজের জন্য সঞ্চিত করে রাখে। এই সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাস ফড়িং। ব্যাঙ ঐ ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেহেতু ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক এবং ব্যাঙকে সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে তাই সাপ তৃতীয় স্তরের খাদক। এখানে খাদ্যশক্তি ক্রমান্বয়ে উৎপাদক হতে সর্বোচ্চ খাদকের দিকে প্রবাহিত হবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
আনিস সাহেবের দেখা ঘাস ও ঘাসের উপর অবস্থান করা প্রাণীগুলোর শক্তি প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর