উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথোস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা নিচে ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের আম গাছ, পতঙ্গ, পাখি এদের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতা রয়েছে তা মূলত মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে জীবগুলো একে অন্যের দ্বারা উপকৃত হয়। এখানে পতঙ্গ ফুলের মধু আহরণের সময় পরাগায়ন ঘটে এবং আম গাছের ফুল পতঙ্গকে মধু দেয়। আবার পাখি যখন ফল খায় বা ফল নিয়ে অন্যত্র যায়, তখন বীজের স্থানান্তর ঘটে। সুতরাং এদের আন্তঃনির্ভরশীলতা মূলত মিউচুয়ালিজম। আবার, উদ্দীপকের লাইকেনে রয়েছে শৈবাল ও ছত্রাক। এরা একে অন্যের দ্বারা উপকৃত হয়। এখানে শৈবাল খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদান করে। লাইকেনের এ ধরনের আন্তঃনির্ভরশীলতাকে বলা হয় কমেনসেলিজম। এছাড়াও উদ্দীপকের আমগাছ, রোহিণী ও স্বর্ণলতার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা হলো শোষণ। শোষণের ক্ষেত্রে একটি জীব অন্য জীবের ক্ষতি করে নিজে উপকৃত হয়। স্বর্ণলতা আম গাছ বা রোহিণীর দেহে চোষক অঙ্গ প্রবেশ করিয়ে তাদের দেহ থেকে খাদ্যগ্রহণ করে। এতে আম গাছ ও রোহিণী ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণে মিউচুয়ালিজম, কমেনসেলিজম ও শোষণ পরিলক্ষিত হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথোস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর