উদ্দীপকে 'i [গণিত] এর খাদ্যশৃঙ্খলের পুষ্টিপ্রবাহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত (i)নং খাদ্যশৃঙ্খলটি হলো- ঘাস → ফড়িং → ব্যাঙ →সাপ → গুঁইশাপ নিচে উল্লেখিত খাদ্যশৃঙ্খলটির পুষ্টি প্রবাহ বর্ণনা করা হলো-যেকোনো বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ তথা পুষ্টির মূল উৎস হলো সূর্য। খাদ্যশৃঙ্খলটিতে ঘাস অর্থাৎ সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে রাসায়নিক শক্তি হিসেবে নিজের দেহে সঞ্চিত রাখে। এ শৃঙ্খলে সবুজ ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাসফড়িং। ফলে সবুজ উদ্ভিদ ঘাসের দেহে সঞ্চিত পুষ্টি ঘাসফড়িংয়ের দেহে স্থানান্তরিত হয়। আবার ঘাসফড়িংকে ভক্ষণ করে ব্যাঙ। তাই ঘাসফড়িং হতে শক্তি ব্যাঙের দেহে সঞ্চিত হয়। যাকে আবার খঅদ্য হিসেবে গ্রহণ করে সাপ। সাপ তার দেহে এই শক্তির ভগ্নাংশ, পরিমাণ জমা রাখে। সেটি আবার গৃহীত হয় গুঁইসাপ দ্বারা কারণ গুঁইসাপ সাপকে ভক্ষণ করে। এসব উদ্ভিদ এবং প্রাণিদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে এবং পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে। এভাবেই খাদ্যশৃঙ্খলে পুষ্টিপ্রবাহ চলমান থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে 'i এর খাদ্যশৃঙ্খলের পুষ্টিপ্রবাহ ব্যাখ্যা করো।
উত্তর
উত্তর
উত্তর
উত্তর