উদ্দীপকের Q ও R একই টিস্যু হওয়া সত্ত্বেও গঠন ও কাজ ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-'Q [গণিত] হলো প্যারেনকাইমা টিস্যু এবং চিত্র-'R [গণিত] হলো স্ক্লেরেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা এবং স্কেরেনকাইমা উভয়ই উদ্ভিদের স্থায়ী টিস্যু হওয়া সত্ত্বেও গঠন ও কাজ ভিন্ন। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বড়ো বড়ো বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহণ করা। অন্যদিকে, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীরবিশিষ্ট হয়। প্রোটোপ্লাজমবিহীন এবং লিগনিনযুক্ত। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধাণত দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইড। উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহণ করা এর মূল কাজ ।সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, প্যারেনকাইমা ও ফ্লেরেনকাইমা একই টিস্যু হওয়া সত্ত্বেও গঠন ও কাজে ভিন্ন হয়ে থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের Q ও R একই টিস্যু হওয়া সত্ত্বেও গঠন ও কাজ ভিন্ন কেন? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর