উদ্দীপকে উল্লেখিত শেষ লাইন বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শেষ লাইনে বলা হয়েছে- “কোনো স্থানের প্রাণীর প্রজাতি কমে গেলে জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়ে।" নিচে লাইনটিবিশ্লেষণ করা হলো-জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ভিত্তি। একটি বাস্তুতন্ত্রের শক্তি, স্থায়িত্ব ও ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন প্রজাতির উপস্থিতি অপরিহার্য। যখন কোনো স্থানের প্রাণী বা উদ্ভিদের প্রজাতি কমে যায়, তখন সেই স্থানটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। কারণ প্রতিটি প্রজাতি খাদ্যশৃঙ্খল ও পুষ্টিচক্রে বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ:১. কীটপতঙ্গ কমে গেলে পরাগায়ন ব্যাহত হয়।২. পাখি কমে গেলে কীটপতঙ্গ বেড়ে যায়, যা চাষাবাদে ক্ষতি করতে পারে। 1৩. শিকারি প্রজাতি কমলে শিকার প্রাণীর সংখ্যা বাড়ে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়।এভাবে প্রজাতির সংখ্যা কমে যাওয়ার কারণে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ ব্যাহত, খাদ্যজাল দুর্বল এবং পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হয়। তাই উদ্দীপকের শেষ লাইনটি বুঝায় যে, কোনো অঞ্চলে প্রজাতির সংখ্যা কমে যাওয়া মানে পুরো জীববৈচিত্র্যই ক্ষতিগ্রস্ত হওয়া, যা দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে।সুতরাং, উদ্দীপকের শেষ লাইনটি জীবৃচৈত্র্যি হ্রাসের কারণ ও তার নেতিবাচক প্রভাবকে যৌক্তিকভাবে উপস্থাপন করেছে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত শেষ লাইন বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর