উদ্দীপকের দম্পতি সুজন-সুজানা উভয়ই a থ্যালাসেমিয়ার বাহক বলে রোগটি দ্বারা আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা 25%। বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো-থ্যালাসেমিয়া রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এ রোগে রোগির লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিসঅর্ডার অর্থাৎ বাবা ও মা উভয়ই এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানে রোগলক্ষণ হিসেবে প্রকাশ পায়। জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দু'ভাগে ভাগ করা যায়- থ্যালাসেমিয়া মেজর ও থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দু'জনের কাছ থেকেই থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে। তাই উদ্দীপকে উল্লিখিত দম্পতিটির শিশুর থ্যালাসেমিয়া মেজর হবে। কারণ বাহক মাতা ও পিতার থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা হলো 25%, সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া বাহক সন্তান জন্মের সম্ভাবনা 50% এবং সুস্থ শিশু জন্মের সম্ভাবনা 25% যা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো-ধরা যাক,থ্যালাসেমিয়া জিন = r এবং সুস্থ জিন = Rতাই বলা যায় যে, সুজন-সুজানা দম্পতির সন্তানদের ক্ষেত্রে রোগটি দ্বারা আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা 25%।