উদ্দীপকে 'M [গণিত] ও 'N [গণিত] রোগ দুটির মধ্যে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'N [গণিত] রোগটি হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এবং 'M [গণিত] রোগটি হলো থ্যালাসেমিয়া। উদ্দীপকের আলোকে 'M [গণিত] অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটি 'N [গণিত] অর্থাৎ কালার ব্লাইন্ড অপেক্ষা বেশি ঝুঁকিপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে "N" রোগটি হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এবং "M" রোগটি হলো থ্যালাসেমিয়া। উদ্দীপকের আলোকে "M" অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটি "N" অর্থাৎ কালার ব্লাইন্ড অপেক্ষা বেশি ঝুঁকিপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো-থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকোষের এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে রোগী রক্তশূন্যতায় ভোগে। লোহিত রক্তকোষ দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি, ৫-গ্লোবিউলিন এবং B-গ্লোবিউলিন। লোহিত রক্তকোষের এ দুটি প্রোটিন জিন নষ্ট হলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। ফলে দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। -থ্যালাসেমিয়া এবং ẞ-থ্যালাসেমিয়া। জিনের প্রাপ্তির উপর নির্ভর করেও থ্যালাসেমিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না, তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের প্রথম বছরেই জটিল রক্তশূন্যতা রোগে ভোগে।অপরদিকে, কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা একটি বংশগত রোগ। কিছু জিনগত অসুখ আছে, যেগুলোতে মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে। এসব অসুখকে বলে সেক্স লিংকড অসুখ। যেহেতু Y ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুব কম। তাই বেশির ভাগ সেক্স লিংকড অসুখ হয় X ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। বর্ণান্ধতা রোগটিও সাধারণত X ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে হয়ে থাকে। মহিলাদের দুটি X ক্রোমোজোম থাকে। দুটি X ক্রোমোজোমে একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা কম হয়। অপরদিকে ছেলেদের মাত্র একটি X ক্রোমোজোম থাকে তাই বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষদের বেশি দেখা যায়।উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, বর্ণান্ধতা বংশগত রোগ হওয়া সত্ত্বেও এতে মৃত্যু ঝুঁকি নাই, কিন্তু থ্যালাসেমিয়া রোগটির কারণে শিশুর মৃত্যুও হতে পারে। তাই বলা যায়, বর্ণান্ধতার চেয়ে থ্যালাসেমিয়া বেশি ঝুঁকিপূর্ণ।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে 'M ও 'N রোগ দুটির মধ্যে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর