বাবুলের চাকুরি না হওয়ার বংশগত কারণ ব্যাখ্যা কর।
উত্তর: বাবুলের চাকরি না হওয়ার বংশগত কারণটি হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। নিচে তা ব্যাখ্যা করা হলো-যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না। সেটি হচ্ছে কালার ব্লাউন্ডনেস বা বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ু কোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ু কোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি কারো একটি পিগমেন্ট না থাকে, তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। এটা সর্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা। একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল এবং সবুজ রং ছাড়াও রোগী নীল এবং হলুদ রং পার্থক্য করতে পারে না। পুরুষদের বেলায় সাধারণত প্রতি ১০ জনে ১ জনকে কালার ব্লাইন্ড হতে দেখা যায়, যা উদ্দীপকের বাবুলের ক্ষেত্রে দৃশ্যমান। বাবুল রং শনাক্তকরণের ইশিহারা চার্ট টেস্টে ব্যর্থ হওয়াতে সে ভিডিও এডিটিং-এর চাকরিটি পেল না, কারণ বাবুল বর্ণান্ধ।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
বাবুলের চাকুরি না হওয়ার বংশগত কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর