আগুনে পোড়া রোগীদের বিশেষ টেস্টটি কীভাবে করা হয়েছিল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুসারে আগুনে পোড়া রোগীদের শনাক্ত করতে যে বিশেষ টেস্টটি করা হয়েছিলো তা হলো DNA টেস্ট। নিচে DNA টেস্ট করার পদ্ধতিটি বর্ণনা করা হলো- DNA টেস্ট করার জন্য প্রথমে কারখানার দুর্ঘটনাস্থলে প্রাপ্ত মৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনা যেমন- মৃত ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা ইত্যাদি এর DNA নকশা সংগ্রহ করা হয়। অতঃপর মৃত ব্যক্তির নিকট আত্মীয় তথা পিতামাতা, ভাই-বোন-এর কাছ থেকে নেওয়া DNA আলাদা করে নিতে হয়। পরে একাধিক সীমাবদ্ধ এনজাইম দিয়ে কেটে ছোট ছোট টুকরা করা হয়। এক বিশেষ পদ্ধতিতে ইলেকট্রোফোরেসিস এগারোজ বা পলি এক্রিলামাইড জেল এ DNA টুকরাগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়। এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাকটিভ আইসোটোপ DNA প্রোবের সাথে হাইব্রিডাইজ করে এক্স-রে ফিল্মের উপর রেখে অটোরেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয়। মৃতদেহ থেকে প্রাপ্ত নমুনার সাথে নিকট আত্মীয়ের তথা পিতামাতা, ভাইবোন-এর নমুনার সাথে মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। এ পদ্ধতিকে ফিঙ্গার প্রিন্টিং বা DNA টেস্ট বলা হয়। বর্তমানে পলিমারেজ চেইন বিক্রিয়া বা পিসিআর পদ্ধতিতে আরও নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে।পরিশেষে বলা যায়, কারখানার দুর্ঘটনায় মৃতদেহ শনাক্তকরণে DNA টেস্ট করা হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
আগুনে পোড়া রোগীদের বিশেষ টেস্টটি কীভাবে করা হয়েছিল ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর