উদ্দীপকের চিত্রে ব্যাঙের বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের কী পরিণতি ঘটবে, তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে ব্যাঙ হলো দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙের যদি বিলুপ্তি ঘটে, তবে বাস্তুতন্ত্রে যে পরিবর্তন ঘটবে নিচে তা বিশ্লেষণ করা হলো-পরিবেশের উপাদানসমূহ পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থেই এ জটিল সম্পর্কের সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক জীবের তৎপরতার মধ্য দিয়ে পরিবেশে এ ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। পরিবেশে কেবলমাত্র একটি প্রজাতির বিলুপ্তি বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। যেমনটি ঘটতে পারে দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙের বিলুপ্তির ফলে। একটি পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ পোকামাকড় (ঘাসফড়িং) খেতে পারে। যা উৎপাদকের (গম গাছ) রক্ষাকবচ হিসেবে কাজ করে। আর ব্যাঙ বিলুপ্ত হলে ফড়িং (পোকামাকড়) এর প্রাকৃতিক খাদক কমে যাবে, ফলে ফড়িং এর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আবার ব্যাঙ বিলুপ্ত হলে সাপ এবং ব্যাঙ খায় এমন পাখিদের (চিত্রে ঈগল) অভাব দেখা দিবে। এর ফলে সাপ ও ঈগলের সংখ্যা কমে যেতে পারে বা তারা অন্য জায়গায় চলে যেতে পারে। ফলে বাস্তুতন্ত্রে দেখা দিবে বিশৃঙ্খলা। এজন্য বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙের মতো খাদ্য শিকলে বা খাদ্যজালের যেকোনো স্তরের খাদকের অবস্থান তাদের নিজ নিজ জায়গায় যেমন গুরুত্বপূর্ণ তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ।উপর্যুক্ত বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকের চিত্রে দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙের বিলুপ্তি ঘটলে পুরো বাস্ততন্ত্র ভারসাম্যহীন হয়ে পড়বে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে ব্যাঙের বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের কী পরিণতি ঘটব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর