উদ্দীপকে পিতা ও মাতার 'M [গণিত] রোগটি থাকলে সন্তানে তা কীরূপ প্রভাব ফেলবে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'M [গণিত] রোগটি হলো রক্তজনিত সমস্যা থ্যালাসেমিয়া। পিতা ও মাতার থ্যালাসেমিয়া রোগটি থাকলে সন্তানের মধ্যে নানারূপ ক্ষতিকর প্রভাব ফেলে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের সুমনের রোগটি হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটির ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করা হলো-থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। ধারণা করা হয়, দেশে প্রতিবছর 7000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে এবং বর্তমানে প্রায় এক লাখ রোগী আছে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিজঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয়েই এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানের রোগলক্ষণ হিসেবে প্রকাশ পায়। চাচাতো-মামাতো-খালাতো ভাইবোন বা অনুরূপ নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হলে এ ধরনের রোগে আক্রান্ত সন্তান জন্ম দেওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরেই জটিল রক্তশূন্যতা রোগে ভোগে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে পিতা ও মাতার 'M রোগটি থাকলে সন্তানে তা কীরূপ প্রভাব ফেলবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর