চিত্রে বিদ্যমান যেকোনো একটি খাদ্যশৃঙ্খলের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র থেকে একটি খাদ্যশৃঙ্খল হলো-গম গাছ (উৎপাদক) → ফড়িং → ব্যাঙ → সাপ → ঈগল।নিচে খাদ্যশৃঙ্খলটির শক্তি প্রবাহ ব্যাখ্যা করা হলো-পৃথিবীতে সূর্য থেকে যতটুকু আলোক শক্তি আসে তার শতকরা ১ থেকে ২ ভাগ কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ (গম গাছ) শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অর্থাৎ সর্ব প্রথমে সবুজ উদ্ভিদে শক্তি স্থিতিশীল হয়। সবুজ উদ্ভিদ (গম গাছ) খেয়ে বেঁচে থাকে ফড়িং। এভাবে সবুজ উদ্ভিদ থেকে শক্তি ফড়িং এ পৌঁছায়। এরপর ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। এভাবে ব্যাঙ ও সাপে শক্তি সঞ্চায়িত হচ্ছে। শেষ পর্যায়ে সাপকে খায় ঈগল। ফলে শক্তি ঈগলে সঞ্চারিত হয়। ঈগল মরে গেলে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক ঈগল-এর মৃতদেহ পচিয়ে ফেলে। ফলে শক্তি পুনরায় মাটিতে ফিরে আসে। সবুজ উদ্ভিদ (গম গাছ) পুনরায় মাটি থেকে শক্তি শোষণ করে নেয়। এভাবে বাস্তুতন্ত্রে খাদ্য শিকলের মাধ্যমে শক্তির প্রবাহ প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্রে বিদ্যমান যেকোনো একটি খাদ্যশৃঙ্খলের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর