মিনির বাবার দেহের রোগটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য থেকে বলা যায় মিনির বাবা ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসা দ্বারা 'ডায়াবেটিস' রোগ একেবারে নিরাময় করা যায় না। কিন্তু এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তা নিচে ব্যাখ্যা করা হলো-ডাক্তারদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটি "D" মেনে চলা অত্যাবশ্যক। এগুলো হলো- Discipline, Diet ও Drug। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো:১. শৃঙ্খলা (Discipline): একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহৌষধস্বরূপ। এছাড়া নিয়মিত ও ডাক্তারের পরামর্শমতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, রোগীর দেহের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা এবং দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া।২. খাদ্য নিয়ন্ত্রণ (Diet): ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা। মিষ্টিজাতীয় খাবার পরিহার করা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও সময়মতো খাদ্য গ্রহণ করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের মেনু অনুসরণ করলে সুফল পাওয়া যায়।৩. ঔষধ সেবন (Drug): ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
মিনির বাবার দেহের রোগটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর