মানুষের লিঙ্গ নির্ধারণে [গণিত] এর ভূমিকাই মুখ্য- বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র [গণিত] দ্বারা ক্রোমোসোমকে বোঝানো হয়েছে। একে বংশগিতর ভৌত ভিত্তি হিসেবে অভিহিত করা হয়। মানবদেহে অটোসোম এবং সেক্স ক্রোমোসোম-এ দু'ধরনের ক্রোমোসোম থাকে। এদের মধ্যে সেক্স ক্রোমোসোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। সেক্স ক্রোমোসোমের সংখ্যা দুটি, যার মধ্যে একটি [গণিত] এবং অপরটি Y নামে পরিচিত। স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোসোমই [গণিত] ক্রোমোসোম, অর্থাৎ [গণিত] । কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি [গণিত] এবং অপরটি Y, অর্থাৎ, [গণিত] Y। স্ত্রীলোকের ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় যখন মিয়োসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোসোমের সাথে একটি করে [গণিত] ক্রোমোসোম লাভ করে। অপরপক্ষে, পুরুষে শুক্রাণু সৃষ্টি সময় অর্ধেক শুক্রাণু করে একটি [গণিত] ক্রোমোসোম এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণু একটি করে Y ক্রোমোসোম লাভ করে। ডিম্বাণু পুরুষের [গণিত] বা Y বহনকারী যেকোনো একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোট দুটি [গণিত] অথবা একটি Y ক্রোমোসোম বিশিষ্ট হতে পারে। দুটি [গণিত] নিয়ে অর্থাৎ [গণিত] নিয়ে যে শিশু জন্মাবে সে হবে মেয়ে। আবার যে শিশু একটি [গণিত] এবং একটি Y অর্থাৎ XY ক্রোমোসোম নিয়ে পৃথিবীতে আসবে সে হবে ছেলে। উপরিউক্তি আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মানুষের লিঙ্গ নির্ধারণে [গণিত] অর্থাৎ ক্রোমোসোম-এর ভূমিকাই মুখ্য।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
মানুষের লিঙ্গ নির্ধারণে এর ভূমিকাই মুখ্য- বিশ্লেষণ কর
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর