'E [গণিত] বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'E [গণিত] দ্বারা যে বংশগতি বস্তু বোঝানো হয়েছে তা হলো জিন (Gene)। জিন বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। নিচে তা বিশ্লেষণ করা হলা-মেন্ডেল বংশগতির ধারক ও বাহকরূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ 'জিন' রূপে পরিচিত হয়েছে। জীবের সব অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থন জীবের ক্রোমোসোমে। এক জোড়া প্রতিরূপ ক্রোমোসোমে জিন জোড়ায় জোড়ায় অবস্থন করে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্যও নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গষেণার তত্ত্ব থেকে জানা যায়, জিনই বংশগতির নিয়ন্ত্রক। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়। তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। মাতাপিতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে পরবর্তী বংশধরে প্রবাহিত হয়।সুতরাং আমরা বলতে পারি 'E [গণিত] তথা জিনই বংশগতির নিয়ন্ত্রক এবং বৈশিষ্ট্যের ধারক ও বাহক।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
'E বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর