উদ্দীপকের 'D [গণিত] এর সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত 'D [গণিত] হলো DNA । DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। নিচে DNA এর অনুলিখন বা সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করা হলো-DNA অনুলিপন প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে আর একটি নতুন DNA অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এই পদ্ধতিতে DNA সূত্র দুটির হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়। তখন কোষের ভিতর ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে A-এর সাথে T, T এর সাথে A, C এর সাথে G এবং G এর সাথে C যুক্ত হয় এবং সূত্র দুটি তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে। পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে নতুন DNA অণুর সৃষ্টি হয়। একটি পুরাতন মাতৃ সূত্রক এবং একটি নতুন সৃষ্ট সূত্রকের সমন্বয়ে গঠিত বলে একে অর্ধ-রক্ষণশীল পদ্ধতি বলে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের 'D এর সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর