প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন?
উত্তর: দ্রাঘিমারেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর ১২টা ধরে স্থানীয় সময় নির্ণয় করলে বৃহদায়তন একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট সৃষ্টি হয়। এ সময়ের বিভ্রাট দূর করার জন্য প্রত্যেক দেশ সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমারেখা অনুযায়ী প্রমাণ সময় নির্ণয় করে। অর্থাৎ একই দেশে সময়ের পার্থক্য দূর করার জন্য প্রমাণ সময় নির্ণয় করা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন?
উত্তর