সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে– বিশ্লেষণ কর।
উত্তর: সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো বর্ধিত পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে।লুবনা গ্রামে বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি ও ভাই-বোনসহ একত্রে বসবাস করে। এখানে একই পরিবারে তিন পুরুষের অবস্থান রয়েছে। তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে পিতৃকুল ও মাতৃকুল উভয়দিকের সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে।আমাদের দেশের গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার লক্ষ করা যায়। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের পূর্ব থেকেই। বর্ধিত পরিবার এক্ষেত্রে অন্য ধরনের পরিবার থেকে বেশি ভূমিকা রাখে। কারণ শিশু মা-বাবা ছাড়া দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্যদের সাথে ওঠাবসার মাধ্যমে সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো সহজেই অর্জন করতে পারে। আবার শিশুর মানসিক প্রশস্ততা এবং উদারতা বর্ধিত পরিবারগুলোতে বেশি লক্ষ করা যায়। একক পরিবারের শিশুরা আত্মিক সংকীর্ণতায় ভুগে। অন্যদিকে, শিশুর বিনোদনের চাহিদা একক পরিবারগুলোতে অনেক সময়ই উপেক্ষিত থাকে। মা-বাবার ব্যস্ততার কারণে শিশুরা নিরস ও একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু বর্ধিত পরিবারে শিশুর বিনোদনের চাহিদাগুলো যথাযথভাবে পূরণ হয়। দাদি-চাচি বা অন্যান্যদের সাথে একান্তেই এ চাহিদা পূরণ হয়। ফলে তারা চঞ্চল, মিশুক ও বহির্মুখী হয়ে ওঠে। তারা সহজেই অন্যের সাথে খাপ খাওয়াতে পারে। অতএব দেখা যাচ্ছে, সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মত বর্ধিত পরিবারের ভূমিকা রয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর