“উদ্দীপকের রনি ও মনিরের সামাজিকীকরণের ক্ষেত্রে সবকয়টি উপাদান কার্যকর।” –মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রনি ও মনিরের সামাজিকীকরণের ক্ষেত্রে সকল উপাদান কার্যকর রয়েছে।ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশ, সমাজজীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। প্রথমত, যে বিশেষ সমাজব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয়। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে সমাজের প্রচলিত রীতিনীতি, প্রথা-প্রতিষ্ঠান, বিধিব্যবস্থা, সকল প্রকার প্রবণতা, সমস্যা প্রভৃতি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নিয়েই সামাজিক পরিবেশ গঠিত। রনি ও মনিরের এ উপাদানের উপস্থিতি লক্ষ করা যায়। দ্বিতীয়ত, মানুষ যে সমাজে বসবাস করে, সে সমাজের জীবনধারা অর্থাৎ আচার-আচরণের সমষ্টিই হলো সমাজজীবন। মানুষ সমাজের নানা কর্মকান্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জন্মদিন, বিয়ে, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধের জন্মদিন, বিবাহবার্ষিকী প্রভৃতি অনুষ্ঠান সমাজজীবনে অনুষ্ঠিত হয়ে থাকে। এসব অনুষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণে প্রভাব ফেলে। উদ্দীপকে রনি ও মনির সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। তৃতীয়ত, সামাজিক মূল্যবোধ হলো সাধারণ সাংস্কৃতিক আদর্শ। এই আদর্শের দ্বারা সমাজের মানুষের মনোভাব, প্রয়োজন ও ভালোমন্দের নীতিগত দিক যাচাই করা যায়। মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই সামাজিক বিধি-ব্যবস্থা, আচার-ব্যবহার ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ ব্যক্তির আচরণে স্পষ্ট হয়ে উঠে। উদ্দীপকে রনি ও মনিরের আচরণ সবার কাছে প্রশংসনীয়; যা তাদের সামাজিক মূল্যবোধের যথার্থতার প্রকাশক।সুতরাং দেখা যাচ্ছে, রনি ও মনিরের ক্ষেত্রে সামাজিকীকরণের সকল উপাদান কার্যকর রয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
“উদ্দীপকের রনি ও মনিরের সামাজিকীকরণের ক্ষেত্রে সবকয়টি উপাদান কার্যক…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর