দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- তাহমিদের প্রেক্ষিতে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি হলো গণমাধ্যম। সামাজিকীকরণে গণমাধ্যম ব্যাপক ভূমিকা পালন করে।তাহমিদ একটি পত্রিকায় লেখালেখি করে এবং দূরন্ত টেলিভিশনের সবজান্তা তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান- এখানে তাহমিদের উভয় কাজের কেন্দ্রবিন্দুতে গণমাধ্যম। বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান-ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠে গণমাধ্যমকে কেন্দ্র করে। দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর সংবাদ প্রকাশিত হয়। তাহমিদের মতো শিশু-কিশোররা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজ-সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে। জীবন-জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান-ধারণায় অনুপ্রাণিত হয়। বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে। বেতারের মাধ্যমে আমরা সংবাদ, গান-বাজনা, নাটক-নাটিকা, শিক্ষামূলক আলোচনা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। সুতরাং বেতার ব্যক্তি জীবন ও সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি করে। সে বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে। মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। উদ্দীপকে তাহমিদ টেলিভিশন অনুষ্ঠান 'সবজান্তা' দ্বারা প্রভাবিত। এছাড়াও তার আচার-ব্যবহার প্রশংসিত হওযার পিছনে গণমাধ্যমের ভূমিকা সুস্পষ্ট।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর