সারণি-১-এ উল্লিখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: সারণি-১-এ উল্লিখিত বিষয়গুলো সামাজিকীকরণের পরিবার মাধ্যমকে নির্দেশ করে।পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের আগে থেকেই।, যে ধরনের পরিবারেই আমরা বেড়ে উঠি না কেন, পারিবারিক জীবনের মধ্যেই আমাদের শৈশব কাটে। স্বাভাবিকভাবেই পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করে। পরিবারেই সামাজিক নীতিবোধ ও নাগরিক চেতনার সূচনা হয়। আমরা সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবার থেকেই অর্জন করি। আবার পরিবারের সদস্য যেমন মা-বাবার সুসম্পর্ক শিশুর সুষ্ঠু বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সুতরাং দেখা যাচ্ছে, সারণি-১-এর বিষয়গুলো পরিবারের সাথে সংগতিপূর্ণ। তাই সারণি-১ দ্বারা পরিবারকে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
সারণি-১-এ উল্লিখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে?…
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর