লিমার সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: লিমার সামাজিকীকরণে অধিকতর ভূমিকা পালন করেছে গণমাধ্যম।বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। সংবাদপত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর সংবাদ প্রকাশিত হয়। শিশু-কিশোরেরা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে। আবার বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে। সংবাদ, গান-বাজনা, নাটক-নাটিকা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। যা আমাদের জীবনকে প্রভাবিত করে। টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায়। বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে। উদ্দীপকে লিমা [গণিত] -এর সাথে যুক্ত হয়ে গণমাধ্যমের সাথে সম্পর্কিত বিষয়াদি থেকে নিজেকে সমৃদ্ধ করছে। তাই সামাজিকীকরণে গণমাধ্যমকেই অধিকতর প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে ধরা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
লিমার সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান অধিকতর ভূমিকা পালন করছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর