শুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে একটি যৌথ পরিবার। কেননা, আমরা জানি, আকারের ভিত্তিতে পরিবার ৩ ধরনের হয়ে থাকে। যথা: একক, যৌথ ও বর্ধিত পরিবার। তন্মধ্যে দাদা-দাদি বা পিতা-মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বাস করে তখন তাকে যৌথ পরিবার বলে। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। উদ্দীপকের শুচিতা যেহেতু তার বাবা-মা, দাদা-দাদির সাথে এক পরিবারে বসবাস করে। এটি যেহেতু রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠা তিন পুরুষে আবদ্ধ একটি পরিবার তাই এটিকে যৌথ পরিবার বলা যায়। সুতরাং উদ্দীপকে শুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে যে একটি যৌথ পরিবার তা নিশ্চিতভাবে বলতে পারি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
শুচিতার পরিবারটি আকারের ভিত্তিতে কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর