ঘটনা-২ এ সাদিয়ার দেখা গ্রহটিতে জীবের অস্তিত্ব থাকা সম্ভব কি? যুক্তিসহ লেখ।
উত্তর: ঘটনা-২ এ সাদিয়ার দেখা গ্রহটিতে জীবের অস্তিত্ব থাকা সম্ভব নয়।সাদিয়া ডিসকভারি চ্যানেলে মহাকাশের চিত্রে ঘূর্ণায়মান একটি জ্যোতিষ্ক দেখতে পেয়েছে। যার চারপাশে তিনটি উজ্জ্বল আলোর বলয় আছে। আমরা সৌরজগৎ সম্পর্কে জেনেছি যে সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাই সৌরজগৎ। এই সৌরজগতে বুধ, শুক্র, পৃথিবীসহ যেসব গ্রহ রয়েছে এর মধ্যে একটি গ্রহ রয়েছে যার চারপাশে আলোক বলয় আছে সেটি হলো শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। শনি ২৯ বছর ৫ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় ৯ গুণ বড়। খালি চোখে এটি দেখা যায়। শনির তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে রেখেছে। অতএব বোঝা যাচ্ছে মাইশার জ্যোতিষ্কটি হলো শনি গ্রহ। শনি গ্রহে জীবের অস্তিত্ব থাকা সম্ভব কি না? তা শনি গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করলেই স্পষ্ট হওয়া যায়। শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামেনিয়া গ্যাস রয়েছে। যা সূর্যের গঠন উপাদান। এই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের কারণে শনিতে জীবের অস্তিত্ব থাকা অসম্ভব আবার শনি গ্রহে কোনো অক্সিজেন নেই। অক্সিজেন হলো জীবের জীবনধারণে প্রধান অবলম্বন। অক্সিজেন ছাড়া কোনো জীবের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব।তাই বলা যায়, সাদিয়ার দেখা গ্রহটিতে জীবের অস্তিত্ব থাকা অসম্ভব।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-২ এ সাদিয়ার দেখা গ্রহটিতে জীবের অস্তিত্ব থাকা সম্ভব কি? যুক্তি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর