চিত্র-২ এ সৃষ্ট ঘটনাটি কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূলভাগ কীভাবে উপকৃত হতে পারে তা বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এ সৃষ্ট ঘটনাটি জোয়ার-ভাটাকে ইঙ্গিত করছে। জোয়ার-ভাটা কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূলভাগ উপকৃত হতে পারে। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এ আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেহ একস্থানে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। এভাবে প্রত্যেক সাড়ে ১২ ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে উঠানামা করে। সমুদ্রের পানি রাশির নিয়মিতভাবে এ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার-ভাটার এ পরিক্রমাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে উপকৃত হওয়া যায়। নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া যায়। ভাটার স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে ব্যবহার করে জল বিদ্যুৎ উৎপাদন করে। জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা যায়। জোয়ারের পানি, নদীতে বৃদ্ধি পেলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করতে পারে। আবার ভাটার টানে সমুদ্রে চলে আসে। ফলে উপকূলবর্তী অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। নৌযান চলাচলের জন্য নদীর নাব্যতা থাকা আবশ্যক। সেক্ষেত্রে এই জোয়ার-ভাটার পরিক্রমাকে কাজে লাগানো সম্ভব। কেননা জোয়ার-ভাটার ফলে নদীর মোহনায় পলি সঞ্চিত হতে দেয় না। আবার জোয়ারের পানি উপকূলবর্তী এলাকাগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়ে পলি মাটি দ্বারা ভূমির উর্বরতা বৃদ্ধি করে।মোটকথা বলা যায়, জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূলভাগ ব্যাপকভাবে উপকৃত হতে পারে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
চিত্র-২ এ সৃষ্ট ঘটনাটি কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূলভাগ কীভাবে উপকৃত…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর