ঘটনা-১ এ মাইশার দেখা দ্রুত সূর্য অস্ত যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ মাইশার দেখা দ্রুত সূর্য অস্ত যাওয়ার কারণ হলো বার্ষিক গতি।পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিক পরিক্রমণ করছে। পশ্চিম থেকে পূর্বদিকে এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে। একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর এক বছর সময় লাগে। পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণকালে ২১ জুন কক্ষপথের এমন এক অবস্থানে পৌছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে পড়ে। এ সময় উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হয়। আবার ২১ জুনের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু অপেক্ষাকৃত নিকটবর্তী হতে থাকে। ফলে উত্তর গোলার্ধে দিনের সময় কমতে থাকে এবং রাতের সময় বাড়তে থাকে। এভাবে ডিসেম্বর মাসে পৃথিবী এমন এক অবস্থানে পৌছে যখন দক্ষিণ মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে। এই তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় হতে থাকে। আমাদের অবস্থান যেহেতু উত্তর গোলার্ধে তাই ঘটনা-১-এ মাইশার বার্ষিক পরীক্ষা যেহেতু ডিসেম্বরে তাই সে সময় দিন ছোট থাকে এবং অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু জুনের দিকে সে সময় দিন বড় থাকে। তাই সে সময় খেলায় সময় পায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ এ মাইশার দেখা দ্রুত সূর্য অস্ত যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর