ঘটনা-১ এ কোন গ্রহটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ বর্ণিত তথ্যগুলো সৌরজগতের শনি গ্রহকে নির্দেশ করছে। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে শনির দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় ৯ গুণ বড়। খালি চোখেই শনি গ্রহটি দেখা যায়। সূর্য যেমন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত তেমনি শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম মিশ্রণ, মিথেন, এমোনিয়া গ্যাস দিয়ে গঠিত। তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। শনির ৬২টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান প্রভৃতি। উদ্দীপকে মনিকা গ্রহ সম্পর্কে পড়তে গিয়ে যে গ্রহটি সম্পর্কে জ্ঞান লাভ করে, তার প্রধান বৈশিষ্ট্য দুটো হলো- পৃথিবী থেকে অনেক বড় এবং সূর্য যে গ্যাস দিয়ে তৈরি সে গ্যাস গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে। আর এই দুটি বৈশিষ্ট্যই আমরা শনি গ্রহের মধ্যে দেখতে পেয়েছি।তাই ঘটনা-১ এ বর্ণিত গ্রহটি হবে শনি গ্রহ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ এ কোন গ্রহটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর