চিত্রের [গণিত] গ্রহটির বর্ণনা দাও।
উত্তর: চিত্রের [গণিত] গ্রহটি হলো বুধ। যেহেতু বুধ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত।সূর্য এবং গ্রহ উপগ্রহ, গ্রহানুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে এরা আবর্তিত। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এর ব্যাস ৪,৮৫০ কি.মি. এবং ওজন পৃথিবীর ৫০ ভাগের ৩ ভাগের সমান। সূর্যের চারদিকে পরিক্রমণ করতে এর ৮৮ দিন সময় লাগে। সূর্য থেকে বুধের গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার। বুধের কোনো উপগ্রহ নেই। সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অত্যধিক। বুধের ভূত্বকে সমতল ভূমিসহ অসংখ্য পবর্ত ও পাহাড় লক্ষ করা গেছে। বুধের আয়তন ৭ কোটি ৪৮ লক্ষ বর্গ কি.মি.।উদ্দীপকের চিত্রে সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী কক্ষপথে [গণিত] -এর অবস্থান, যা কেবল বুধ গ্রহের ক্ষেত্রেই সত্য। তাই [গণিত] হলো সৌরজগতের বুধ গ্রহ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
চিত্রের গ্রহটির বর্ণনা দাও।
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর