তুমি কি মনে কর, সামিরার ধারণাটি সঠিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: সামিরার ধারণাটি বাস্তব, সঠিক ও যৌক্তিক বলে আমি মনে করি।পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি পৃথিবীর কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয় এবং দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। তির্যকভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতুর পরিবর্তন ঘটে। পৃথিবীতে সময়ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে। যেমন ২১ জুন সূর্যরশ্মি কর্কটক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। ফলে ওই দিন এখানে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। ২১ জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে উপর বেশি থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আবার সূর্যের তির্যক কিরণের ফলে দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। ঠিক এভাবেই উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। উদ্দীপকে সামিরা নিজ দেশ তথা উত্তর গোলার্ধের শীতকালে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছে। অস্ট্রেলিয়া হলো দক্ষিণ গোলার্ধের একটি দেশ। তাই তখন সেখানে গ্রীষ্মকাল বিরাজ করছে। এ পার্থক্য ঋতু পরিবর্তনের ফলে ঘটেছে। তাই বলতে হয়, সামিরার ধারণাটি বাস্তব।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর, সামিরার ধারণাটি সঠিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর