উদ্দীপকে [গণিত] গতি পৃথিবীর কোন গতিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] গতি পৃথিবীর আহ্নিক গতিকে নির্দেশ করছে। পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্বদিকে প্রতিনিয়ত আবর্তন করছে। এভাবে নিজ অক্ষে একবার আবর্তন করতে পৃথিবীর প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। সঠিকভাবে বললে এ সময় হলো ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবীর এ গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলে। পৃথিবীর এরকম পূর্ণ আবর্তন এক সৌরদিন হয়। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। পৃথিবীর নিজস্ব আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোলাকার বলে সূর্যের আলো একই সময়ে ভূপৃষ্ঠের সকল অংশে পড়ে না। আবর্তনের সময় যে অংশে আলো পড়ে সে অংশে দিন এবং যে অংশে আলো পড়ে না সে অংশে অন্ধকার থাকে অর্থাৎ, সে অংশে রাত হয়। এভাবেই দিন রাত হয়ে থাকে। আবার আহ্নিক গতির ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ও ভাটা হয়। আহ্নিক গতি সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। অতএব দেখা যাচ্ছে, [গণিত] -এর তথ্যগুলো আহ্নিক গতির তথ্যগুলোই প্রকাশ করছে। তাই সেটি আহ্নিক গতি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে গতি পৃথিবীর কোন গতিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর