তুমি কি মনে কর P ও Q স্থানের ঋতু একই হবে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, [গণিত] ও [গণিত] স্থানের ঋতু একই হবে।পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতু পরিবর্তিত হয়। এ ঋতু পরিবর্তনের সময় উত্তর ও দক্ষিণ গোলার্ধে একই সময়ে ভিন্ন ঋতু বিরাজ করে। পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণকালে ২১ জুন কক্ষপথের এমন এক স্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্য সর্বাপেক্ষা বেশি কোনে (২৩.৫০) ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সর্বাপেক্ষা দূরে থাকে। ফলে ঐ দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। ২১ জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। ২১ জুনের পর সূর্য উত্তর মেরু থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু নিকটে আসতে থাকে। এভাবে ২৩ সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং সর্বত্র দিবরাত্রি সমান হয়। সেজন্য এ তারিখের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস তাপমাত্রা মধ্যম ধরনের হয়ে থাকে। এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। ছকের তারিখ যেহেতু ২৫ সেপ্টেম্বর এবং [গণিত] ও [গণিত] উভয় স্থান উত্তর গোলার্ধে অবস্থিত তাই, উভয় স্থানে শরৎকাল বা শরৎ ঋতু থাকবে।সুতরাং, আমি মনে করি [গণিত] ও [গণিত] স্থানের ঋতু একই হবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর P ও Q স্থানের ঋতু একই হবে? মতামত দাও।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর