উদ্দীপকে নাজুর পরিবারকে কী কারণে কাপড় পরিধান করতে হয়েছিল? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাজুর পরিবারকে ঋতু পরিবর্তনের কারণে মৌটা কাপড় পরতে হয়েছিল।সূর্যের চারদিকে পৃথিবীর বার্ষিক পরিক্রমণ গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। লম্বভাবে পতিত সূর্যরশি কম বায়ুস্তর ভেদ করে বিধায় তা ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। অন্যদিকে, তির্যকভাবে পতিত সূর্যরশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে এবং অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এজন্য ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য পরিলক্ষিত হয়। এরূপ বৈচিত্র্যের একটি উদাহরণ হলো- উত্তর গোলার্ধে শীতকাল হওয়া। ২১ জুন সূর্যের উত্তরায়নের শেষ দিন এবং এদিন সূর্যরশ্মি কর্কটক্রান্তির ওপর লম্বভাবে পতিত হয়। ২১ জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকে। অন্যদিকে, এই একই সময়ে দক্ষিণ গোলাধে সূর্যের তির্যক কিরণের জন্য সেখানে শীতকাল বিরাজ করে। উদ্দীপকের নাজু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সপরিবারে ভ্রমণে গেলে তাদের সেখানে মোটা কাপড় পরতে হয়। কেননা, বাংলাদেশ উত্তর গোলার্ধে এবং অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় বাংলাদেশে গ্রীষ্মকাল থাকলেও অস্ট্রেলিয়ায় তখন শীতকাল বিরাজ করছিল। অর্থাৎ, প্রাকৃতিক ঋতু পরিবর্তনের বৈশিষ্ট্যের জন্যই তারা মোটা কাপড় পরতে বাধ্য হয়েছিল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে নাজুর পরিবারকে কী কারণে কাপড় পরিধান করতে হয়েছিল? পাঠ্যপুস্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর