“উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভিন্ন ঋতু বিরাজ করছে।”- উদ্দীপকের চিত্রের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: 'উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভিন্ন ঋতু 'বিরাজ করছে।" উক্তিটির যথার্থতা উদ্দীপকের চিত্রের আলোকে নিরূপণ করা হলো-চিত্রে দেখা যাচ্ছে, ২২ ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের যে শেষ দিন সূর্য সেখানে অবস্থান করছে। এ দিন সূর্য মকরক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়। ফলে সেখানে দিন বড় ও রাত ছোট হয়। এ তারিখের দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল থেকে। বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তীর্যকভাবে পতিত হয় এবং দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অর্ধেক উত্তপ্ত করে। তির্যকভাবে পতিত সূর্যরশ্মি যে কেবল অধিক বায়ুস্তর ভেদ করে আসে তা নয়, এটি লম্বভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। চিত্রে সূর্য বর্তমানে দক্ষিণ গোলার্ধে অবস্থান করে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
“উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভিন্ন ঋতু বিরাজ করছে।”- উদ্দীপকের চিত্রের …
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর