বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ২নং ছকের ঘটনাটির প্রভাব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ২নং ছকের ঘটনাটি হলো পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব।চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী সেখানে আকর্ষণ সবচেয়ে বেশি। এ আকর্ষণ বল সূর্যেরও রয়েছে, তবে চাঁদ অপেক্ষা কম। উভয়ের মিলিত আকর্ষণের প্রভাবে এ জোয়ার আবার প্রবল হয়। উদ্দীপকের 'ছক-২' এ অনুরূপ একটি প্রবল বা মুখ্য জোয়ারের চিত্র অঙ্কিত হয়েছে।বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডে জোয়ার-ভাটার প্রভাব :● দৈনিক দু'বার জোয়ার-ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে নদীর পানি নির্মল হয় এবং নদীর মোহনা পলি সঞ্চিত হয় না।● জোয়ার-ভাটার স্রোত নদী খাতকে গভীর করে।● নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে রেখে জমিতে সেচ দেওয়া হয়।● পৃথিবীর বহু দেশে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।● এভাবে উদ্দীপকে 'চিত্র-২' এ ইঙ্গিতকৃত তাৎপর্যপূর্ণ জোয়ার-ভাটা বাংলাদেশসহ সমুদ্রোপকূলীয় পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ২নং ছকের ঘটনাটির প্রভাব আলোচনা…
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর