চিত্রে [গণিত] চিহ্নিত রেখাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে [গণিত] চিহ্নিত রেখাটি হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। দুইমেরু অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাই নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখার বৈশিষ্ট্য হলো- নিরক্ষরেখার মাধ্যমে কোনো স্থানের অবস্থান জানা যায়। কোনো স্থানের অবস্থান জানার জন্য স্থানটি নিরক্ষরেখার কত উত্তরে বা দক্ষিণে এবং মূল মধ্যরেখার কত পূর্বে বা পশ্চিমে তা জানা প্রয়োজন। নিরক্ষরেখার মাধ্যমে পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। নিরক্ষরেখাকে কেন্দ্র করে দ্রাঘিমারেখা চিহ্নিত করা যায় আর দ্রাঘিমা রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। সুতরাং নিরক্ষরেখা সময় নির্ণয়েও প্রভাব রাখে। নিরক্ষরেখাকে ডিগ্রী, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাই দ্রাঘিমারেখা। পৃথিবীর গোলাকার আকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তাকার তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
চিত্রে চিহ্নিত রেখাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর