উদ্দীপকে উল্লিখিত তারিখে [গণিত] স্থানে কি একই ঋতু বিরাজমান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: একই সময়ে উদ্দীপকের ক ও খ স্থানের ঋতু এক হবে না। উদ্দীপকের ছকচিত্রের আলোকে কম্পাস চিত্র অঙ্কন করে ক ও খ স্থান দুটি চিহ্নিত করা হলো। কম্পাস চিত্রে দেখা যাচ্ছে, ক স্থানটি উত্তর গোলার্ধে এবং খ স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। প্রকৃতিগতভাবে উত্তর ও দক্ষিণ গোলার্ধের ঋতু সবসময় বিপরীত হয়ে থাকে। উদাহরণস্বরূপ উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। আবার ভূপৃষ্ঠের কোনো স্থান ০° নিরক্ষরেখা থেকে যত দূরে যাবে সূর্যকিরণ ঐ স্থানের ওপর তত তির্যকভাবে পতিত হবে। ফলে তাপমাত্রা কম থাকবে। বিপরীতভাবে নিরক্ষরেখার যত কাছাকাছি স্থান হবে সূর্য ঐ স্থানের উপর লম্বভাবে কিরণ দেবে। অর্থাৎ তাপমাত্রা বেশি হবে। সাধারণত ০ থেকে ৩০° অক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বেশি থাকবে। যেহেতু ক স্থানটি উত্তর গোলার্ধ এবং খ স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাই একই সময়ে দুই স্থানের ঋতু এক হবে না। 'ক' স্থানটি যেহেতু ০° নিরক্ষরেখা থেকে কম দূরে। ফলে এটি মূলত নাতিশীতোষ্ণ অঞ্চল। আবার খ স্থানটি যেহেতু ০° নিরক্ষরেখা থেকে বেশি দূরে, সেহেতু এটি তুলনামূলক শীতপ্রধান অঞ্চল।সুতরাং বলা যায়, ক ও খ স্থান দুটি যেহেতু বিপরীত গোলার্ধে অবস্থিত, সেহেতু একই সময়ে উভয় স্থানের ঋতু এক হবে না।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তারিখে স্থানে কি একই ঋতু বিরাজমান? তোমার উত্তরের…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর