ঘটনা-১-এর উল্লিখিত গ্রহটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১-এর গ্রহটি হলো পৃথিবী।সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য এবং সৌরজগতের সকল গ্রহ, উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌছায়। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এর আয়তন [গণিত] বর্গ কিলোমিটার। পৃথিবী নামক গ্রহটিতে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। সকল প্রাণীর জন্যই অক্সিজেন অত্যাবশ্যক। পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে বায়ুমণ্ডলের ওজোন (Ozone) গ্যাসের একটি স্তর। জীবজন্তুর জীবন ধারণের জন্য এগুলো উপযোগী ও প্রয়োজনীয়। এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে।উদ্দীপকে ঘটনা-১-এর শিলু জানে যে, সে সৌরজগতের এমন একটি গ্রহে বাস করে যে গ্রহ ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাস করে না। অর্থাৎ উপরিউক্ত আলোচনা ও শিলুলের বক্তব্যে স্পষ্টত হয় যে, শিলু পথিবী নামক গ্রহটির কথা বলেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১-এর উল্লিখিত গ্রহটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর