বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে ছকের 'খ'-তে উল্লিখিত সরকারের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের 'ছক-খ' তে উল্লিখিত সরকারটি হলো বাংলাদেশের প্রথম সরকার তথা 'মুজিবনগর সরকার'। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে উল্লিখিত এ সরকারের ভূমিকা ছিল তাৎর্যপূর্ণ।মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭০-এর সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এ সরকারের অধীন মোট ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এ সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর- কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ দেয়। ১০ এপিল সরকার গঠন হওয়ার পর সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গঠিত হয়। সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে ১১ জন সেক্টর কমান্ডার নিয়োগ দিয়েছিলেন। সর্বোপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে এ সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখে। যার ফলে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে ছকের 'খ'-তে উল্লিখিত …
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর