মুক্তিযুদ্ধে জনাব কবির কোন শ্রেণির প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মুক্তিযুদ্ধে জনাব কবির ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরাট অংশ মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।উদ্দীপকে বর্ণিত মুক্তিযোদ্ধা কবির সাহেবের স্মৃতিচারণ অনুষ্ঠানে তার ভাই তাহের কেঁদে ফেলেন। তিনি বলেন, "আমার কলেজ পড়ুয়া বড় ভাই (কবির) মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং পার্শ্ববর্তী দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন।” যেহেতু তাহের সাহেবের ভাই কবির সাহেব ছিলেন কলেজ পড়ুয়া তাই প্রথমত তিনি ছিলেন ছাত্র। আমরা মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের যে ভূমিকা ও ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফিরে যুদ্ধে অংশগ্রহণের কথা শুনি তাতে কবির সাহেব ছাত্রসমাজের যে প্রতিনিধিত্ব করেছেন সেটিই প্রমাণিত হয়। সুতরাং মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা কবির সাহেব ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছিলেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
মুক্তিযুদ্ধে জনাব কবির কোন শ্রেণির প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর