উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এ সরকার ভারতের কলকাতায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপন করে এবং মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের প্রচেষ্টা চালায়। উদ্দীপকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ শুরুর ১৫ দিন পরে একটি সরকার গঠন করা হয। এই সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। ঐ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা"। এ থেকে সহজেই বোঝা যায়, এখানে মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। এ সরকারের গঠন কাঠামো ছিল- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি); প্রধানমন্ত্রী: তাজউদ্দীন আহমদ; অর্থমন্ত্রী : এম. মনসুর আলী; স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ.এইচ.এম. কামারুজ্জামান; পররাষ্ট্র ও আইনমন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সরকারের সুষ্ঠু দিকনির্দেশনার কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে সারাবিশ্বে সুপরিচিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর